মোবাইল অপারেটর রবি-এয়ারটেল একীভূত হতে অনুমোদন দিয়েছে আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একীভূত হওয়ার পর রবি ও এয়ারটেল-দুই কোম্পানির গ্রাহকরাই পরিচিত হবেন ‘রবি’ গ্রাহক হিসেবে।
একীভূত হওয়ার ফি হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মোট ৬০৭ কোটি টাকা দিতে হবে রবিকে। এর মধ্যে তরঙ্গ ফি হিসেবে ৫০৭ কোটি টাকা ও একীভূতকরণ ফি হিসেবে ১০০ কোটি টাকা।
এই অর্থ কীভাবে বিটিআরসি রবির কাছ থেকে নেবে সেই সিদ্ধান্ত নেয়ার ভার আদালত বিটিআরসির ওপর ছেড়ে দিয়েছেন। বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকীব। রবি-এয়ারটেলের পক্ষে ছিলেন তানজিব-উল আলম। এয়ারটেলের কর্মীদের পক্ষে ছিলেন সাদ সামি আহমেদ।
ইত্তেফাক/এএম।
