পরীক্ষামূলক চালু হওয়া খুলনা-কলকাতা রূটের মৈত্রী বাস দুটি কলকাতায় ফিরে গেছে।
বুধবার বিকালে বাস দুটি খুলনা সার্কিট হাউজ থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। পরীক্ষামূলক মৈত্রী বাস দুটিতে আসা প্রতিনিধি দলকে বিদায় জানান খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।
এর আগে গত মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে কলকাতা থেকে বাস দুটি বেনাপোল চেকপোস্ট দিয়ে যশোর হয়ে খুলনা সার্কিট হাউজে এসে পৌঁছায়। পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট বিভাগের স্পেশাল সেক্রেটারি বিশ্ব মাধব দাস গুপ্তের নেতৃত্বে মৈত্রী বাস দুটিতে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল খুলনায় আসেন।
ইত্তেফাক/ইউবি
