বার্সায় পাকো আলকাসের

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২১:১৫
লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে নিয়ে গড়া আক্রমণভাগে বিকল্প বাড়াতে গ্রীষ্মকালীন দল বদলের পুরো সময় একজন ফরোয়ার্ড দলে নেওয়ার চেষ্টায় ছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। অবশেষে ভ্যালেন্সিয়া থেকে স্পেনের স্ট্রাইকার পাকো আলকাসেরকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।
 
গত মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে তিন কোটি ইউরোর বিনিময়ে আলকাসেরকে কেনার ঘোষণা দেয় বার্সা। এর সঙ্গে আরও ২০ লাখ ইউরো যোগ হতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়। এবারের দল বদলের বাজারে এর আগে আরও পাঁচ জনকে দলে ভিড়িয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা: গোলরক্ষক ইয়াসপার সিলেসেন, দুই ডিফেন্ডার লুকাস দিনিয়ে ও স্যামুয়েল উমতিতি এবং দুই মিডফিল্ডার দেনিস সুয়ারেজ ও আন্দ্রে গোমেস।
 
ইত্তেফাক/এসএসএ