পঞ্চগড়ে জামায়াতের আমীরসহ গ্রেফতার ৪

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২১:১৫
পঞ্চগড়ের বোদা উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো. মজাহারুল ইসলামকে  (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। 
 
বুধবার বিকেলে বোদা বাজার সংলগ্ন আটোয়ারী উপজেলার সাতখামার ইসলামিয়া আলিম মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ। মজাহারুল ইসলাম সাতখামার ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।
 
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জামায়াতের ডাকা হরতাল ও আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
 
এদিকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আরো ৩ জামায়াত শিবিরের কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। এরা হল-পঞ্চগড় সদর উপজেলায় রেজাউল করিম ও নুর হোসেন এবং তেতুলিয়া উপজেলায় আব্দুর রহমান।
 
ইত্তেফাক/ইউবি