মালয়েশিয়া গেলেন এরশাদ

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২১:১৭
 
জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ বুধবার ছয়দিনের সফরে আইক্যাপ-এর বিশেষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তার সফর সঙ্গী হিসেবে আছেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর মো. খালেদ আখতার (অব.)।
 
এরশাদকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের বিশেষ সহকারী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং দলের অন্যান্য নেতারা।
 

ইত্তেফাক/এএম।