প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, 'বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার আগামী এক সপ্তাহের মধ্যে খুলতে পারে। এর ফলে সরকারি চুক্তি অনুযায়ী, আবারও দেশটিতে যেতে পারবেন বাংলাদেশিরা।
বৃহস্পতিবার সকালে ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে আমরা এ ব্যাপারে আভাস পেয়েছি, দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা হবে বলে আশা করছি।
ইত্তেফাক/কেকে
