‘সীমান্ত ব্যাংক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩১
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দফতরে এ ব্যাংকের উদ্বোধন করেন তিনি।
 
তিনি বলেন, 'আজ বিজিবি সদস্যদের আনন্দের দিন। সামনে পবিত্র ঈদুল আজহা। আজ সীমান্ত ব্যাংক উদ্বোধন করলাম। এটা তাদের জন্য ঈদের শুভেচ্ছা।'  
 
 
ইত্তেফাক/কেকে