কোরবানির পশুর হাটে জালনোট প্রতিরোধে জালনোট সনাক্তকরণ বুথ স্থাপনে তফশিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বুথ স্থাপন করে হাট শুরুর দিন হতে ঈদের পূর্বরাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদেরকে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদান করতে হবে। বুথে নোট যাচাইকালে কোন জালনোট ধরা পড়লে তা অত্র বিভাগের ০৪.০৭.২০০৭ তারিখের ‘পরিপত্র নং জালনোটঃ ০১(পলিসি)/২০০৭-১৯১’ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
ঢাকার বাইরের জেলাগুলোর পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের মূল শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত কাজে ব্যাংকগুলোকে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দায়িত্ব দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএসএস
