জাতিসংঘের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি নুরএলাহি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫২
 
জাতিসংঘের স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. নুরএলাহি মিনা। তিনি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে কর্মরত আছেন।  
 
বুধবার তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, নুরএলাহি মিনাকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। 
 
নুরএলাহি মিনা জাতিসংঘ স্থায়ী মিশনে বিজন লাল দেবের স্থলাভিষিক্ত হচ্ছেন।     
 
২০১০ সালের ৫ সেপ্টেম্বর থেকে নুরএলাহি মিনা প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালকও। 
 
ইত্তেফাক/এএসএস