ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ-নাদাল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৯
শিরোপা স্বপ্নে আরো একধাপ এগিয়ে গেলেন বিশ্বের শীর্ষ টেনিস তারকা নোভাক জোকোভিচ। আরে এজন্য কোর্টেও নামতে হয়নি তাকে। চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলি হাতের ইনজুরিতে নাম প্রত্যাহার করতে বাধ্য হওয়ায় ‘ওয়াকওভার’ পান এই সার্বিয়ান তারকা।
 
অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন রাফায়েল নাদাল। ইতালিয়ান আন্দ্রে সেপ্পিকে সরাসরি সেট ৬-০, ৭-৫, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখেন স্প্যানিশ আইকন।
 
চতুর্থ রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে রাশিয়ান মিখাইল ইউজনির মুখোমুখি হবেন সার্বিয়ান টেনিস সেনসেশন জোকোভিচ। ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদালের প্রতিপক্ষ মিখাইলের স্বদেশি আন্দ্রে কুজনেৎসোভ।
 
ই্ত্তেফাক/এমএইচ