ভাঙ্গায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত নাঈম মুন্সি (৭) ওই গ্রামের ফারুক মুন্সির ছেলে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ডোবার ধারে খেলা করছিল নাঈম। এক পর্যায়ে সে ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ