নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো, উপজেলার পিওভাগ গ্রামের মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (০৩) ও ময়েনউদ্দিনের ছেলে মহররম আলী (০২)। এরা সম্পর্কে চাচা-ভাতিজা।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুই পরিবারের সদস্য অনেক খোঁজাখুঁজি করেও এদের কোনো সন্ধান পায়নি। পরে প্রতিবেশীরা পুকুরে এদের ভাসমান লাশ দেখতে পায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএমএমইউ
