স্কুলছাত্রী রিশা হত্যা : ৬ দিনের রিমান্ডে ওবায়দুল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৩
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার মূল আসামি ওবায়দুল খানের ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
 
আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেলওয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
ওবায়দুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার সঙ্গে হত্যার অভিযোগ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কর্মকর্তা আলী হোসেন।
 
উল্লেখ্য, নীলফামারী থেকে ওবায়দুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল। ইত্তেফাক/এমআই