কৃষিশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আইন করতে হবে: ইনু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৭
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, কৃষিশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ‘কৃষিশ্রমিক আইন’ প্রণয়ন করে অবশ্যই তাদের নাম নিবন্ধন করতে হবে।
 
বৃহস্পতিবার কৃষিশ্রমিক অধিকার মঞ্চ, কর্মজীবী নারী ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘কৃষিশ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
পিকেএসএফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় হাসানুল হক ইনু বলেন, সরকার বয়স্ক ও বিধবা ভাতার পাশাপাশি পল্লী রেশনিং ব্যবস্থা চালুর বিষয় বিবেচনা করছে। এছাড়াও ভূমিহীনদের মাঝে সরকার খাসজমি বণ্টনের উদ্যোগ নিয়েছে।
 
পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম আবদুল ওয়াদুদ, পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল করিম এবং প্রফেসর মাহফুজা খানম বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এএম।