মার্কিন শ্রমিক দিবস উপলক্ষে রবিবার দূতাবাস বন্ধ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৯
মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবসে আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে ৪ই সেপ্টেম্বর, রবিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। ৪ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন।  
 
দূতাবাসের পাশাপাশি কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। তবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।  এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
 
ইত্তেফাক/এসএসএ