রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত বাস সার্ভিস শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি বিলাসবহুল বাস বেনাপোল হয়ে কলকাতার উদ্দেশ্যে রাজশাহী ছাড়ে। এতে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
বেসরকারি কোম্পানি দেশ ট্রাভেলস লিমিটেড এই বাস সার্ভিস উদ্বোধন করে। দেশ ট্রাভেলস-এর চেয়ারম্যান শামসুর রহমান, রোড ট্রান্সপোর্ট গ্রুপের সভাপতি অধ্যাপক মনজুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সিরোইল বাস টার্মিনালে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশ ট্রাভেলস-এর ম্যানেজার মাসুদ রাজা জানান, একটি বাস প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে রাজশাহী থেকে ছাড়বে এবং ৩টা ১৫ মিনিটে কলকাতা পৌঁছবে। বাসটি নাটোর, কুষ্টিয়া, যশোর ও বেনাপোল হয়ে কলকাতা যাবে। প্রত্যেক আসনের জন্য ভাড়া হবে ১৮০০ টাকা। ইমিগ্রেশনের জন্য কোন টাকা দিতে হবে না।
ইত্তেফাক/এসএস
