বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশে গণতন্ত্র ছিল না। জিয়াউর রহমান মনে করেছেন, হানাহানি না করে সবাই নিজ নিজ পার্টি করবে। যোগ্য ও ভালো লোক সবাইকে নিয়ে একটি দল করেছেন তিনি। দুর্বৃত্ত পীড়িত দেশে গণতন্ত্রসহ বহুদলীয় গণতন্ত্র আনলেন। সবাইকে সুযোগ দিলেন।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশে ছিল অরাজকতা, বিশৃঙ্খলা। ভয়বহ দুর্বৃত্তায়ন হয়েছে।’
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘তারা ভেবেছে এখন ক্ষমতায় আছি তাই ইচ্ছেমতো লুটপাট করছে।’
ইত্তেফাক/এমআই
