কক্সবাজারের উখিয়া উপজেলার গভীর জঙ্গলে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী জঙ্গলে অভিযান শুরু করে র্যাব। অভিযান চলাকালে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নাজির হোসেন ও খুনি কাসেম। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
