বাংলাদেশ সেনাবাহিনী ২৮তম জাতীয় শ্যূটিং প্রতিযোগিতা-২০১৬ এ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। ১১টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১১টি তাম্র পদকসহ মোট ৩৫টি পদক পেয়ে চ্যামিপয়ন হয় সেনাবাহিনী।
গুলশান শ্যূটিং রেঞ্জে বুধবার সমাপ্ত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীসহ মোট ৩৫টি শ্যূটিং ক্লাব অংশগ্রহণ করে। বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার সমাপ্ত ঘোষণা করেন ।
সেনাবাহিনীর ২৭ জন পুরুষ ও ১০ জন মহিলা শ্যূটার ২৩টি ইভেন্টে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ২০১৫ সালে অনুষ্ঠিত জাতীয় শ্যূটিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল।
ইত্তেফাক/এএম।
