পদ্মায় পানি কমছে। সেই সঙ্গে কমছে স্রোতের তীব্রতাও। ফলে রাজশাহী শহর রক্ষা বাঁধ এখন ঝুঁকিমুক্ত।
গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত পানি কমেছে ৮ সেন্টিমিটার। আগের দিন পানির প্রবাহ ছিল ১৮ দশমিক ৩৫ সেন্টিমিটার, বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ২৭ সেন্টিমিটার। তবে রাজশাহী শহর রক্ষা বাঁধের প্রটেকশন ‘টি গ্রোয়েনে’র মেরামত কাজ এখনো চলছে। আর এনিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শহর রক্ষা বাঁধের চলমান সংস্কার কাজ পরিদর্শন করতে এসে পাউবোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, বাঁধটি এখন ঝুঁকিমুক্ত। তারা ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। বর্ষা মৌসুম পার হলে বাঁধটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রকল্প নেওয়া হবে।
ইত্তেফাক/ইউবি
