বিএম সোহেলের চিত্রনাট্যে মো. শরিফুল ইসলাম শামীম নির্মাণ করলেন ঈদের বিশেষ নাটক অন্য মানুষ। নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, তানিয়া হোসাইন, মনিরা মিঠু, বিএম সোহেল, বাসার প্রমুখ।
রোবট পাগলকে মানুষ নানাভাবে বিরক্ত করলেও মুখ দিয়ে কোনো শব্দ সে করে না। ঘটনাক্রমে মালিহাকে সে দেখে, তার পর থেকে সব সময় পিছু নেয় পাগল। সেই সূত্রে মালিহার মাও মালিহার সঙ্গে দুষ্টুমি করতে থাকে। দিন দিন বেড়েই চলেছে রোবট পাগলের বিরক্ত। মালিহা সহ্য করতে না পেরে তাকে বাসায় নিয়ে এসে নানাভাবে অপমান করে বের করে দেয়। তার পর থেকে আর পাগলকে মালিহা দেখতে পায় না কিন্তু মালিহার খারাপ লাগতে থাকে। একদিন মালিহা তার বয়ফ্রেন্ডকে যাবার সময় তার গাড়িতে রোবট পাগল এক্সিডেন্ট করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রোবট পাগলের পকেটে একটা চিঠি পাওয়ায়। কিন্তু সেই চিঠিতে কী লেখা ছিল, তা জানতে নাটকটি প্রচার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নাটকটি সম্পর্কে শামীম বলেন, ‘এই ঈদে আমি তিনটি নাটক নির্মাণ করেছি। এর মধ্যে অন্য মানুষ অন্যতম। নাটকটির গল্পই দর্শকদের মন কেড়ে নেবে।’ সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শেষ হয়েছে।
ইত্তেফাক/এসএসএ
