পাথরঘাটায় ৪ মণ হরিণের মাংসসহ আটক ২

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৩
বরগুনার পাথরঘাটায় ৪ মণ হরিণের মাংসসহ ২ শিকারীকে আটক করেছে নৌ পুলিশ। 
 
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কাকচিড়ার ভাড়ানি খাল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চরদুয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এরফান গোমস্তার ছেলে আ. মালেক গোমস্তা ও তাফালবাড়িয়া  গ্রামের আলী হোসেনের ছেলে নবী হোসেন। তাদের হরিণের মাংসসহ পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।
 
কাকচিড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্চয় মণ্ডল জানান, তারা প্রতিদিনের মতো বিষখালী নদীতে টহল দিচ্ছিল। এ সময় বিষখালী নদীর বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন ইঞ্জিন চালিত একটি নৌকা ট্রলারকে তল্লাশি করার জন্য থামতে বললে ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ট্রলারটি  ধাওয়া করে কাকচিড়া  ভাড়ানি খাল থেকে তাদের আটক করা হয়।
 
ইত্তেফাক/ইউবি