নীলফামারীতে সেচপাম্পের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আব্দুল মজিদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের হরতকীতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল মজিদ ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার বলেন, বৃহস্পতিবার বিকেলে আমন আবাদের জমিতে সেচ দেয়ার জন্য আব্দুল মজিদ পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টের তার থেকে সংযোগ নেয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনি আহত হন। তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
