ভারতে পাচারের সময় ভোলায় ১৬ ব্যক্তি উদ্ধার, পাচারকারী আটক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪৯
ভারতে পাচারের সময় ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা গ্রাম থেকে ১৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে চাঁদপুর ২ নং ওয়ার্ডের মোল্লা গ্রামের মৃত ভুবন মোহন দেবনাথের ছেলে নিতাই দেবনাথ (৪৮) এর ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় পাচারকারী নিতাই দেবনাথকেও আটক করে পুলিশ।
IMG0
তজুমদ্দিন থানার ওসি একএম শাহিন মণ্ডল জানান, চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোল্লা গ্রামের নিতাই দেবনাথ (৪৮) দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত।
 
গোপন সংবাদের ভিক্তিতে তার নেতৃত্বে পুলিশ রাত চাঁরটার দিকে নিতাই দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে নারী পুরুষসহ ১৬ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আট ব্যক্তিরা হলো কক্সবাজারের কতুবদিয়া থানার সভাশ দাস (৪৫), রতন দাস (২৫), শিপন দাস (২০), অধবিন্দু দাস (৫০), অধীন দাস (৫০), তপন জল দাস (৫০), ফলগুনী বালা দাস (৪২), সিপ্রা রানী দাস (১৮), রিপন দাস (১৩), সিপন দাস (৮), রাখাল দাস (৪৫), হেমন্ত জল দাস (৩০), ডলি দাস (২২), রিদি মনি দাস (২), টেকনাফ থানার যুদ্ধা দাস (২৭), চট্রগ্রামের লোহাগড়া থানার মিনু জল দাস(৬৫) কে উদ্ধার করে। এসময় পাচারকারী নিতাই দেবনাথকে আটক করে পুলিশ।
 
ওসি এম শাহিন মণ্ডল আরো জানান, নিতাই দেবনাথ তাদেরকে ভারতে পাচার করার উদ্দেশ্যে তার বাড়িতে নিয়ে আসে। সে দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। আমরা গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। উদ্ধার হওয়াদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/এএন