লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০১:০৫
লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগরে ব্যাংক কর্মকর্তা পলাশ সাহাকে (৩৬) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্যাংক এশিয়ার চাটখীল শাখার ম্যানেজার পলাশ সাহা কর্মস্থল থেকে বাড়ী আসার পথে বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের এএসপি শাহনেওয়াজ তাকে হাসপাতালে দেখতে আসেন। তার মাথায়, পেটে ও হাঁটুর নিচে কোপের দাগ রয়েছে।
 
আহত ব্যাংক কর্মকর্তা পলাশ সাহা ১নং উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের গোপাল সাহার ছেলে। তার সহকর্মী মহসীন খান জানান, নোয়াখালী জেলার চাটখীল শাখার ব্যাংক এশিয়ার ম্যানেজার পলাশ সাহা রাতে কর্মস্থল থেকে লক্ষ্মীপুরে তার নীজ বাড়ীতে ফিরছিলেন। কালীবাজারে গাড়ী থেকে নেমে পায়ে হেটে বাড়ী যাওয়ার পথে তার নীজ বাড়ীর সামনে একদল মূখোশধারী সন্ত্রাসী তাকে এলোপাতাড়ী কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। কি কারনে তার উপর হামলা করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, তার কোন শত্রু ছিলনা।
 
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক ডাঃ কমলাশীষ রায় জানান, ব্যাংক কর্মকর্তা পলাশ সাহার মাথায়, পেটে ও হাঁটুর নিচে কোপের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
 
ইত্তেফাক/এএন