বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর বড় রগুনাথপুর গ্রামের কোল ঘেঁষে খালের উপরে নির্মিত ব্রিজটির অবস্থা বেহাল। দীর্ঘ ১০ বছর যাবত্ ব্রিজটি সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাশার হারুন জানান, নিজ উদ্যোগে কিছু দিন আগে পাদ্রীশিবপুর গীর্জা সংলগ্ন ব্রিজটি ভেঙে ১লাখ টাকা খরচ করে বাঁশের সাঁকো দিয়ে লোক চলাচলের উপযোগী করে দেন। পরে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সামান্য অর্থ বরাদ্দে ব্রিজটি সংস্কার হয়। এ ইউনিয়নে এ ধরনের ব্রিজের দৃশ্য অনেক রয়েছে। এগুলো সংস্কার করা প্রয়োজন। সরকারের সীমিত বরাদ্দের মাধ্যমে সবগুলো ব্রিজ সংস্কার করা সম্ভব নয়। তবে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা হুমায়ুন কবির আমাদের বরাদ্দ আসার পর যে সমস্ত এলাকায় সিডর এবং আইলার পর থেকে ব্রিজগুলো ক্ষতি হয়েছে তা চিহ্নিত করে সংস্কার করবেন বলে জানিয়েছেন।
ইত্তেফাক/এএন
