মেসির গোলে আর্জেন্টিনার জয়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৪
অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর তার গোলেই বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়েকে ১-০ ​গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
 
দলটির পক্ষে একমাত্র গোলটি করেন তারকা খেলোয়াড় ​লিওনেল মেসি। ৪৩ মিনিটের মাথায় তিনি গোলটি করেন। জাতীয় দলে​ ফেরা মেসির জাদুতেই আর্জেন্টিনা পেল জয়।
 
ঘরের মাঠে আগে থেকেই ছিলেন না হিগুয়েন। ইনজুরির কারণে দলে ছিলেন না আগুয়েরো ও পাস্তোরে।  তবে আক্রমণভাগ ও মাঝমাঠের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় না থাকলেও অবসর ভেঙে ফেরা মেসির নৈপুণ্যে শুরু থেকেই উরুগুয়ের রক্ষণে চাপ বাড়ায় আর্জেন্টিনা।
 
এরই ধারাবাহিকতায়ম্যাচের ৪২ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝে বাঁ পায়ে দারুণ ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক জনকে কাটিয়ে জোরালো শট নেন বার্সেলোনা তারকা। বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
 
তবে ম্যাচের ৩২মিনিটেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। অনেকটা দূর থেকে দিবালার নেয়া শট  লাগে ডান পোস্টে লাগলে হতাশ হয় স্বাগতিক দর্শকরা।
 
এরপর ম্যাচের ৪৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন সফরকারী দলের খেলোয়াড় সুয়ারেজ। বল পায়ে বাঁদিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়লেও শট নিতে দেরি করে ফেলায় গোল করতে ব্যর্থ হন এই তারকা। 
 
এদিকে প্রথমার্ধের যোগ করা সময়ে বড় এক ধাক্কা খায় স্বাগতিকরা। লাল কার্ড দেখে দিবালা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মেসির দল। এ অবস্থায় বিরতিতে যায় দুই দল।
 
বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। উল্টো ম্যাচের ৫৪ মিনিটে ২৫ গজ দূর থেকে মেসির জোরালো শট জালে ঢোকার মুহূর্তে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক মুসলেরা।
 
তবে বাকি সময় আর গোল না হওয়ায় জয় দিয়েই মেসি উদযাপন করেন তার প্রত্যাবর্তন।
 
ই্ত্তেফাক/এমএইচ