আপেল মাহমুদ রচনায় ও জয়ন্ত রোজারিও‘র পরিচালনায় আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘অ-যান্ত্রিক‘। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ।
তিনি বলেন, ‘গল্পটি বেশ চমৎকার। আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। এখনই কিছু বলতে চাচ্ছি না গল্প সম্পর্কে। আশা করি দর্শকদের নাটকটি খুব ভালো লাগবে।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহাগ, নেলসনসহ আরো অনেকে।
মডেল ও অভিনেত্রী আইরিন আফরোজ বর্তমানে ব্যস্ত রয়েছেন নাটক, ধারাবাহিক, টেলিফিল্ম, বিজ্ঞাপনের কাজ নিয়েই।
ইত্তেফাক/এমএইচ
