‘ঈদে নিরাপত্তা জোরদার করা হবে’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩২
 
র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, 'ঈদে নিরাপত্তা জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ স্টেশন, ফেরিঘাট ও টার্মিনালে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প থাকবে।' 
 
শুক্রবার বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে বিফ্রিংয়ে এ তথ্য জানান।
 
তিনি বলেন, জেএমবি ও হিজবুত তাহরীর কতটুকু চাপের মুখে আছে আমরা সেটি মূল্যায়ন করছি। তাদের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি করছি।
 
যে কোনো তথ্য যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান র‌্যাব মহাপরিচালক।
 
তিনি বলেন- বাংলাদেশ থেকে কোনো চামড়া যাতে পাচার না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবে র‌্যাব।
 
 
ইত্তেফাক/কেকে