সাতক্ষীরা সীমান্তে ১৬ কেজি স্বর্ণসহ আটক ১

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৯
ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১৬ কেজি ৩১৮ গ্রাম ওজনের কয়েকটি স্বর্ণেরবারসহ এক চোরাকারবারীকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটক আলিউজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকার বাসিন্দা।
 
বিজিবি জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে এসব স্বর্ণসহ মোটরসাইকেল আরোহী আলিউজ্জামানকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণ বারের বাজার মূল্য প্রায় ছয় কোটি ৩৪ লাখ টাকা।
 
আলিউজ্জামান বলেন, ‘আমি এই সোনার বাহক মাত্র। কলারোয়ার কেড়াগাছির স্বর্ণ চোরাচালানী মহিদুল মেম্বর, রুস্তম আলি ও ফিরোজ হোসেন তার কাছে সকালে এই স্বর্ণবার ভারতে পার করে দেয়ার জন্য দিয়েছেন।’
 
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ লোকমান হামিদ স্বর্ণবার জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ