ইউএস ওপেনে সেরেনা-ভেনাসের জয়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৫
ইউএস ওপেনের শিরোপা খরা কাটানোর মিশনে দুর্দান্ত গতিতে ছুটছেন সেরেনা উইলিয়ামস ও তার বোন ভেনাস উইলিয়ামস।
 
প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও সরাসরি সেটের জয় তুলে নিয়েছেন বিশ্বের শীর্ষ এই নারী টেনিস তারকা। বড় বোন ভেনাস উইলিয়ামসও পা রেখেছেন তৃতীয় রাউন্ডে।
 
নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে স্বদেশি ভানিয়া কিংকে সমান ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা। অপর ম্যাচে জার্মানির জুলিয়া জর্জেসের বিপক্ষে ভেনাসের জয়টি আসে ৬-২, ৬-৩ গেমে।
 
চতুর্থ রাউন্ডে ওঠার লক্ষ্যে সুইডিশ জোহানা লারসনের মুখোমুখি হবেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা। ভেনাসের প্রতিদ্বন্দ্বী আরেক জার্মান লরা সিগেমান্ড।
 
ইত্তেফাক/এমএইচ