ম্যাকগ্রার বায়োপিকে অক্ষয় কুমার!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৬
কিছু দিনের মধ্যেই মহেন্দ্র সিং ধোনির বায়োপিক মুক্তি পেতে চলেছে। কিছু দিন আগে মুক্তি পেয়েছে আজহার উদ্দিনের বায়োপিক। এবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার জীবনী নিয়ে ছবি হতে চলেছে। আর এই ছবিতে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার। এটাই চাইছেন ম্যাকগ্রা।
 
ম্যাকগ্রা জানিয়েছেন, 'কয়েকদিন আগে আমায় বলেছিল আমার উপর বায়োপিক করার জন্য। হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান আমার চরিত্রে অভিনয় করতে পারে। ও নিজেও একজন অস্ট্রেলিয়ান, ক্রিকেটও খুব ভালবাসে। কিন্তু বলিউড থেকেও একজনের নাম জানতে চাওয়া হয় আমার থেকে। আমি অক্ষয় কুমারের নাম প্রস্তাব করেছি।'
 
IMG0
 
৪৬ বছরের এই অস্ট্রেলিয়ার ক্রিকেটারের কীর্তি বিশাল। টেস্টে ক্রিকেটে ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখনও তারই দখলে। অস্ট্রেলিয়ার হয়ে খেলে তিনবার বিশ্ব কাপ জিতেছেন তিনি।
 
ইত্তেফাক/এএম