চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ অ্যাকশন মুভি তারকা জ্যাকি চ্যানকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের ফিল্ম অ্যাকাডেমি চলচ্চিত্র সম্পাদক অ্যানা কোটস, কাস্টিং ডিরেক্টর লিন স্টলমাস্টার এবং তথ্যচিত্র নির্মাতা ফ্রেডারিক ওয়াইজম্যানকে সম্মাননা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। খবর: বিবিসি’র।
অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন আইজ্যাক্স এই চারজনকে ‘তাদের কৌশলের ক্ষেত্রে প্রকৃত পথিকৃৎ ও কিংবদন্তী’ হিসেবে বর্ণনা করেছেন।
৬২ বছর বয়সী চ্যান তার জন্মস্থান হংকং-এ ডজনেরও বেশি মার্শাল আর্টনির্ভর চলচ্চিত্রে কাজ করেছেন।
