জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যান্তরীণ সমপদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান বলেছেন, চলতি বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা শুধু অর্জন হবে তা নয়, অতিক্রম করবে। জাতীয় রাজস্ব বোর্ডে ডিজিটাল ফরমেটে এখন কাজ করা হয়।
এতে বিভিন্ন ধরনের সুবিধা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমে যে গতিশীলতা এসেছে তার ছোঁয়া লেগেছে জাতীয় রাজস্ব বোর্ডেও। এনবিআর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর নির্দেশে কর বিভাগকে জনমুখী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব করার লক্ষ্যে কাস্টমস আইনের খসড়া নীতি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। অর্থমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী ২০১৮ সালের মধ্যে আয়কর আইনও চূড়ান্ত করা হবে।
ইত্তেফাক/এএম।
