ইউএস ওপেনে গত বৃহস্পতিবার রাতে তৃতীয় রাউন্ডে ওঠার পথে আরো এক খ্যাতিমান খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভার কীর্তিকে ছুঁলেন সেরেনা উইলিয়ামস। স্টেফি গ্রাফের সাথে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের রেকর্ডে সমকক্ষে থাকা সেরেনা এই খেলাটিতে স্বদেশী ভানিয়া কিংকে ৬-৩, ৬-৩ গেমে হারান।
এটি তার ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যামে ৩০৬তম জয়। মার্টিনার গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ার হলো ৩০৬-৪৯ জয় পরাজয়ের। এ জয়ে সেরেনা তার রেকর্ডে ভাগ বসালেন ৩০৬-৪২ জয় পরাজয় দিয়ে।
উইলিয়ামস বোনদের অপরজন ভেনাস উইলিয়ামসও দ্বিতীয় রাউন্ডের বৈতরণী পার হয়েছেন। তিনি ৬-২, ৬-৩ গেমে হারান জার্মানির জুলিয়া জর্জেসকে। এটি ইউএস ওপেনে ভেরেনার ৭০তম জয়। সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেরেনা ২০০০ ও ২০০১ সালে টানা দু’বার ইউএস ওপেন জিতেছিলেন এবং তৃতীয় রাউন্ডে উঠে জানান তার আরেকটির চেষ্টাও ঠিকঠাক মতো এগুচ্ছে। এখন চতুর্থ রাউন্ডে ওঠার লক্ষ্যে সুইডিশ জোহানা লারসনের মুখোমুখি হবেন স্টেফির মতোই ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। ভেনাসের প্রতিদ্বন্দ্বী আরেক জার্মান লরা সিগেমান্ড।
বিশ্ব টেনিসের এক নম্বর নারী খেলোয়াড় ও ছয়বারের ইউএস ওপেন জয়ী সেরেনা আজ শনিবার লারসনের বিরুদ্ধে জিতলেই ছাড়িয়ে যাবেন নাভ্রাতিলোভাকে। আধুনিক যুগের একমাত্র নারী হিসেবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সম্ভাব্য রেকর্ডটিরও কাছাকাছি হবেন তিনি।
আবার আজকের খেলাটিতে জিতলেই তার ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাটি উন্নীত হবে ৩০৭ এ। নারী ও পুরুষ টেনিস মিলিয়ে একমাত্র রজার ফেদেরারেরই আছে ৩০৭টি জয়। এতকিছুর পরও ইউএস ওপেনে জয় পরাজয়ের সংখ্যা বিচারে পিছিয়ে আছেন সেরেনা। এক্ষেত্রে সবার শীর্ষে ক্রিস এভার্ট, যিনি ছিলেন একদা নাভ্রাতিলোভার তীব্র প্রতিদ্বন্দ্বী।
এভার্ট ফ্ল্যাশিং মেডোয় সেরেনার সমান ছয়টি শিরোপা জিতলেও জয় পরাজয় হলো ১০১-১২। অপরদিকে ৮৬-১০ এ আছেন সেরেনা।
উইলিয়াম বোনদের বাইরে তৃতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই অগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, পঞ্চম বাছাই সিমোনা হালেপ ও বিশ্বের ৫১তম খেলোয়াড় চীনের ঝ্যাং শুয়াই। চীনাটি তার দ্বৈতের জুটি ও সাবেক চ্যাম্পিয়ন সামান্থা স্ট্রসারকে।
ই্ত্তেফাক/এমএইচ
