১৮ নভেম্বরই বিয়ে করছেন সালমান!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৬
 
কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল, সালমান খান নাকি ১৮ নভেম্বর বিয়ে করছেন। এবার বোধহয় তারই আয়োজন করছেন এই বলিউড অভিনেতা। কনে সালমানের কথিত প্রেমিকা রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুর। 
 
খান পরিবারের কাছের একটি সূত্র জানিয়েছে, গত সোমবার সালমান তার বান্দ্রার বাড়িতে একটি ছোট-খাটো পার্টির আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথও। সেই পার্টিতেই তিনি ঘোষণা দিয়েছেন, তার বাবা-মায়ের ৫২তম বিবাহবার্ষিকীর দিন তিনি ইউলিয়াকে বিয়ে করবেন। 
 
সূত্রটি আরো জানিয়েছে, সালমানের বিয়েটি খুবই ছোট আকারে হবে। সেখানে ১৫-২০ জনের মতো অতিথি উপস্থিত থাকবেন। 
 
আরো শোনা গেছে, আগামী নভেম্বরে ইউলিয়ার ভারতের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। আর এজন্য তাকে রোমানিয়ার চলে যেতে হবে। যদি তিনি আবার আবেদন করেন তবে তিনমাস পর তিনি ভারত যেতে পারবেন। অনেকে মনে করছেন, এরকম পরিস্থিতি ঠেকাতে ইউলিয়াকে বিয়ে করতে চাচ্ছেন সালমান। খবর: ওয়ান ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এএসএস