এটি বোধহয় চলতি বছর বলিউডের সবচেয়ে বড় স্ক্যান্ডাল। আগামী দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন অভিনীত ‘শিবা’ ছবিটি। এই ছবির সমালোচনা ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির গুণগান গাওয়ার জন্য নাকি কমল আর খানকে নাকি ২৫ লাখ টাকা দিয়েছেন করণ জোহর। বিষয়টি নিয়ে করণ ও কাজলের বন্ধুত্বেও বোধহয় ফাটল ধরছে।
যে অডিও ক্লিপটি নিয়ে তোলপাড় সেটিও কাজল নিজেও টুইটারে শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন বিষয়টিতে তাকে ধাক্কা দিয়েছে।
তাহলে কি করণ ও কাজলের বন্ধুত্বে ফাটল দেখা দিয়েছে? অবশ্য কাজলের টুইট পড়ে মনে হতে পারে, করণকে ক্ষমা করার মতো পরিস্থিতিতে তিনি নেই।
এদিকে নিজের ভোল পাল্টেছেন কমল আর খান। তিনি বলছেন, করণ তাকে কখনো কোনোকিছুর জন্য অর্থ দেননি। টেলিফোনের যার সঙ্গে কথোপকথন হয়েছে সেটি অজয়ের ব্যবসায়ের অংশীদার কুমার মাঙ্গাতের।
একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে কমল বলেছেন, কুমার মাঙ্গাত আমার কাছের বন্ধু। দয়া করে টেপটি মনোযোগ দিয়ে শুনুন। সে আমার বিরুদ্ধে বার বার অভিযোগ করেছে যে আমি ‘শিবা' বিরুদ্ধে বাজে কথা বলেছি এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র প্রশংসা করেছি। বিষয়টি বন্ধ করার জন্য আমি তাকে বলেছি করণ আমাকে ২৫ লাখ রুপি দিয়েছে। আসলে করণ আমাকে কোনো অর্থ দেয়নি। কেউ আমার দৃষ্টিভঙ্গি কিনতে পারবে না। খবর: ওয়ান ইন্ডিয়া।
ইত্তেফাক/এএসএস
