গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পাটির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় শহরের বিডিআর রোড়ে জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির নেতা এসকে খাজা মঈন উদ্দিন, সেকেন্দার আলী, জাহিদ হাসান ডাবলু, আব্দুর রহিম প্রমুখ।
আরো পড়ুন: শাবিপ্রবিতে ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিলো ছাত্রলীগ
সমাবেশে বক্তার লালমনিরহাট সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পাটির কো-চেয়ারম্যান পদে বহাল রাখার জন্য দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নিকট জোর দাবী জানান। এ দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
ইত্তেফাক/অনি
