লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাসর্টামিনাল থেকে লেংড়াবাজার ব্রিজ পর্যন্ত রায়পুর-লক্ষ্মীপুর-ফরিদগঞ্জ সড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ১৪ দলীয় ঐক্যজোটের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জাতীয় পাটি, তৃণমূল জনপ্রতিনিধি, উপজেলার ১০টি স্কুল-মাদরাসা ও কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার ১০ সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। IMG0
এতে উপজেলা জঙ্গিবিরোধী কমিটির সভাপতি মো. শাহাজাহানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ্র সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকা এস্যানসিয়াল ড্রাগস্ এর পরিচালক ও আওয়ামী লীগ নেতা ডাক্তার এহসানুল কবির জগলু, মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, মেয়র ইসমাইল খোকন, থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন, এসিল্যান্ড শামীম হোসেন, অ্যাড. মিজানুর রহমান মুন্সি, আওয়ামী লীগ নেতা আইনুল কবির মনির, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন বাহার, ইলিয়াস কবির ও স্বেচ্ছাসেবকলীগ নেতা তানভীর হায়াদার চৌধুরী রিংকু প্রমুখ।
ইত্তেফাক/এএসএমইউ
