ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বেলাল হোসেন উপজেলার খুলুমবাড়ি গ্রামের বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় খুলুমবাড়ি গরুর হাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গরুর হাটে জাল টাকা ছড়ানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার টাকার ছয়টি জাল নোটসহ বেলালকে গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
