অস্ট্রেলিয়ার বোলিং কোচ রায়ান হ্যারিস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০২
অবসর নিয়েছেন এক বছরের কিছু বেশি সময় আগে। গত বছরের জুলাইয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর পরই কোচিং ক্যারিয়ারে নাম লিখিয়েছেন রায়ান হ্যারিস।
 
এবার তিনি যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া দলে। অজিদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক এই পেসার।
 
হ্যারিস বর্তমানে কাজ করছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াডের সহকারী হিসেবে। এর আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে কাজ করা ৩৫ বছর বয়সী সাবেক এই পেসার আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পেরে ভীষণ উচ্ছ্বসিত। কোচ ড্যারেন লেহম্যান ও সহকারী কোচ ডেভিড স্যাকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।
 
তিনি বলেন, ‘ডেভিড স্যাকের ও ড্যারেন লেহম্যানের কাছ থেকে শেখার বিষয়টি সত্যি দুর্দান্ত। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’ চুক্তিটা তার অল্প সময়ের জন্য, যদিও অস্ট্রেলিয়ার সঙ্গে দীর্ঘকালীন থাকার লক্ষ্যই তার, ‘নিজের সেরাটা দিতে চাই, যাতে একদিন অস্ট্রেলিয়া দলের (দীর্ঘকালীন) বোলিং কোচ হওয়া যায়।’
 
ইত্তেফাক/এমএইচ