জঙ্গি মুরাদের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হচ্ছে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৮
 
রাজধানীর মিরপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মুরাদের পরিচয় শনাক্ত করতে তার আঙুলের ছাপ নেয়া হয়েছে। এই ছাপ মিলিয়ে দেখবে নির্বাচন কমিশন।
 
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য জানান। 
 
মাসুদুর রহমান বলেন, নিহত জঙ্গি মুরাদ তার নাম-পরিচয় গোপন করে রূপনগরের বাসা ভাড়া নিয়েছিলেন। তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে।
 
শুক্রবার রাতে মিরপুরের রুপনগরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে মুরাদ নিহত হয়। এসময় আরো তিন পুলিশ সদস্য আহত হন। 
 
ইত্তেফাক/এএসএস