পল্লি উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও বগুড়ার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল নয়টায় একাডেমির প্রশাসনিক ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় স্কুলের শিক্ষার্থী-শিক্ষক, পল্লি উন্নয়ন একাডেমীর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা অংশ নেয়। শোভাযাত্রা শেষে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পল্লি উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক প্রকৌশলী আব্দুল মতীন সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে মো. হাবিবর রহমান এমপি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে পল্লি উন্নয়ন একাডেমীর পরিচালক ড. এ কে এম জাকারিয়া, মাহমুদ হোসেন খান, আব্দুল্লাহ আল মামুন ও অনুষদ সভাপতি নূরুল আমীন বক্তব্য রাখেন। এতে প্রভাষক মো. রাজিউল হক ও শিক্ষক ইয়ামিন আক্তার জাহানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ মো. আব্দুল মান্নান।
ইত্তেফাক/এএসএমইউ
