মদনে হাওরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১২
নেত্রকোণার মদন উপজেলায় হাওরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মইনুল (৬) বালালী উত্তর পাড়া রিপন মিয়ার ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির সামনের হাওরের পাশে অন্যান্য শিশুর সঙ্গে মইনুল খেলা করছিল। এক পর্যায়ে সে হাওরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা হাওরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/এএসএমইউ