খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে উদ্ধার করা সেই লজ্জাবতী বানরটি এখন ডুলাহাজরা সাফারি পার্কে। পার্কে অবমুক্ত করেন পার্কের রেঞ্জার এ কে এম মোরশেদুল আলম। এসময় উপস্থিত ছিলেন ফরেস্টার মাজহারুল ইসলাম। অবমুক্ত করার পূর্বে বানরটির ডাক্তারি পরীক্ষা করেন ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান।
এসময় রেঞ্জার মোরশেদুল আলম বলেন, লজ্জাবতী বানর একটি সংকটাপন্ন প্রাণী। একসময় এটি প্রচুর পরিমাণে থাকলেও বর্তমানে নানা প্রতিকূলতায় তা বিলুপ্তপপ্রায়। তিনি বানরটি দুষ্টু ছেলেদের হাত থেকে উদ্ধার করে সাফারি পার্কে প্রেরণের জন্য মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানকে ধন্যবাদ জানান। তিনি মনে করেন ইউএনওর সময়োচিত ও দ্রুত পদক্ষেপের কারণেই এ ধরনের প্রাণিটি রক্ষা করা সম্ভব হলো। এটি একটি অনন্য দৃষ্টান্ত।IMG0
তিনি সমাজের সকলের প্রতি এ ধরনের বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ করার এবং তাদের কাছে পৌঁছে দেবার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২৪ আগস্ট মাটিরাঙ্গার প্রত্যন্ত বামাগোমতি এলাকার দুষ্টু ছেলেদের হাত থেকে মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান লজ্জাবতী বানরটি উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন এবং গত ২৯ আগস্ট ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ডুলাহাজরা সাফারি পার্কে বানরটি অবমুক্ত করার উদ্দেশে চট্টগ্রামস্থ ওয়াইল্ড লাইফ কনজারভেটরের নিকট হস্তান্তর করেন।
ইত্তেফাক/এমআই
