সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৩
সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সৌরভ চক্রবর্তী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
 
শনিবার বিকেল ৩টায় পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান।সৌরভ নগরীর বারুতখানা এলাকার সুভাষ চক্রবর্তীর ছেলে। 
 
জানা গেছে, দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সৌরভ চক্রবর্তী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়।
 
 
ইত্তেফাক/ইউবি