ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের স্মরণে ২ সেপ্টেম্বর দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করা হয়৷
ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা কলেজ কর্তৃপক্ষ, সহকর্মী ও তার বন্ধু-বান্ধবীদের উদ্যোগে আয়োজিত মাহফিল ও সভায় মরহুমের তার আত্মার মাগফিরাত কামনা করা হয়৷
গত ৩০ আগস্ট রাত ১২টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে আব্দুল গফুর ইন্তেকাল করেন।
