‘নিখোঁজ’ ছেলের দেখা না পাওয়ার আক্ষেপ মীর কাসেমের: স্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৮
 
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে শেখ দেখা করে এসেছেন তার পরিবারের ২৩ সদস্য। এক ঘণ্টা ২৩ মিনিটের সাক্ষাত্ শেষে শনিবার সন্ধ্যা ছয়টা ৩৮ মিনিটে বের হয়ে আসেন তারা।
 
কারাগার থেকে বের হয়ে তার স্ত্রী আয়শা খাতুন সাংবাদিকদের বলেন, ‘মীর কাসেম মৃত্যুকে ভয় পান না। এতে তিনি বিচলিত নন। তবে ‘নিখোঁজ’ ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেমের সঙ্গে দেখা না হওয়ায় তার একটি আক্ষেপ থেকে গেল।’ মীর কাসেম তার লাশ দাফনের জন্য মানিকগঞ্জে হরিরামপুরের কথা জানিয়েছেন বলে জানান তার স্ত্রী।
 
এর আগে পরিবারের ৪৬ সদস্য তার সঙ্গে দেখা করতে জেলগেটে যান। পরে ২৩ জন দেখা করার অনুমোদন পান।
 

ইত্তেফাক/এএম।