যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রস্তুতির মধ্যে কাশিমপুর কারাগারে প্রবেশ করেছে তিনটি অ্যাম্বুলেন্স। ধারণা করা হচ্ছে, তার লাশ বহনের জন্য অ্যাম্বুলেন্সগুলো আনা হয়েছে।
রাত সাড়ে নয়টায় কারাগারে প্রবেশ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদ হাসান।
এর আগে কারাগারে প্রবেশ করেছেন গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর -রশিদ।
এদিকে কারাফটকে জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তত্পর রয়েছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় মীর কাসেম আলীর সাথে শেষ দেখা করে এসেছেন তার স্বজনরা।
