একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতিকে কেন্দ্র করে ঢাকা ও গাজীপুরের কাশিমপুর কারাফটক এবং এর আশপাশ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি'র সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. মোহসিন রেজা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, 'সর্বোচ্চ নিরাপত্তায় রাজধানী ঢাকায় ৬ প্লাটুন ও গাজীপুরের কাশিমপুরে ৪ প্লাটুনসহ মোট ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।'
জানাগেছে, কাশিমপুর কারাগার (পার্ট-২)এ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের কথা রয়েছে। মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতির মধ্যে শনিবার সন্ধ্যায় গাজীপুরজুড়ে টহল দিতে শুরু করেছে বিজিবি সদস্যরা। -বাসস।
ইত্তেফাক/এসএস
